ছবি:সংগৃহীত
সিলেটের ওসমানীনগ ৮৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেট। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টায় উপজেলার ৬নং তাজপুর ইউনিয়নের কাশিপাড়া এলাকায় একাধিক মামলার পলাতক আসামি কুকিল শব্দকর-এর বসতঘরে অভিযান পরিচালনা করে তার ঘর থেকে ৮৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ হাজার টাকা।
অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেট কার্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা। তবে অভিযানের সময় আসামি কুকিল শব্দকর পলাতক ছিলেন।
এ ঘটনায় পলাতক আসামির নাম-ঠিকানা উল্লেখ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেট থেকে ওসমানীনগর থানায় একটি এজাহার প্রেরণ করা হয়েছে। বর্তমানে এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




