ছবি:সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গাজীপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘গাজীপুর স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন’-এর ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০–২০২১ সেশনের শিক্ষার্থী মো. সাদমান সাকিব। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই সেশনের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. রবিউল ইসলাম।
সহ-সভাপতি পদে রয়েছেন আব্দুর রহমান রানা (পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ’২০), আযহার মাহমুদ (গণিত ’২০), নূসরাত জাহান মিম (জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ’২০), সাম্বিতা মল্লিক (ওশানোগ্রাফি ’২০) ও সাইমা হোসাইন চারু (ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ’২০)।
সহকারী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন এস কে ইশান (অ্যানথ্রোপলজি ’২১), রেদওয়ান হাসান (সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ’২১), মো. ইমন (পদার্থবিজ্ঞান ’২১) এবং শাহরিয়ার হোসেন সজিব (সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ’২১)।
এ ছাড়া কোষাধ্যক্ষ পদে ফারদিন হিমেল (আইপিই ’২২), সাংগঠনিক সম্পাদক সাকিব হাসান (কেমিস্ট্রি ’২২), প্রচার সম্পাদক আকরাম হোসাইন (বাংলা ’২২), দপ্তর সম্পাদক রাহাত ফারাবি (সিএসই ’২২), আইটি ও মিডিয়া সম্পাদক প্রীতম সাহা (অর্থনীতি ’২২), ক্রীড়া সম্পাদক আবির আহমেদ (এফইটি ’২২) এবং সাংস্কৃতিক সম্পাদক ইসরাত ইশা (কেমিস্ট্রি ’২৩) দায়িত্ব পালন করবেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে যুক্ত হয়েছেন মারুফ বিল্লাহ (কেমিস্ট্রি ’২১), তালহা (ব্যবসায় প্রশাসন ’২৩) ও ফারিহা মেহেজাবীন (সমাজবিজ্ঞান ’২৪)।
নবনির্বাচিত সদস্যরা জানান, গাজীপুরের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও নেটওয়ার্কিং জোরদারে তারা কাজ করবেন। পাশাপাশি নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে মানিয়ে নিতে সহায়তা এবং জেলা-ভিত্তিক বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ গ্রহণের পরিকল্পনাও রয়েছে কমিটির।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




