গোয়াইনঘাট ডৌবাড়ী ইউনিয়নে কেন্দা খাল পুনঃখনন কাজ শুরু
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

গোয়াইনঘাট ডৌবাড়ী ইউনিয়নে কেন্দা খাল পুনঃখনন কাজ শুরু

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৮/০৩/২০২৬ ০৪:৩০:০৪ অপরাহ্ন

গোয়াইনঘাট ডৌবাড়ী ইউনিয়নে কেন্দা খাল পুনঃখনন কাজ শুরু

সংগৃহিত


বালাদেশ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের সাতকুড়িকান্দি কেন্দা খাল পুনঃ খনন কাজ শুরু হয়েছে। 

রোববার ৮ মার্চ দুপুরে সাতকুড়ি কান্দি তুরালী কান্দী হাতির কান্দী,ডাকাতি কান্দী,কাঠল কুড়ি কান্দি গ্রামবাসীর উপস্থিতিতে কেন্দা খাল পুনঃ খনন কাজ শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুউদ্দিন রাঙ্গা মেম্বার। ৩ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন। সাংগঠনিক সম্পাদক বেলাল আহমদ। সাব্বির আহমদ যুবতল নেতা নুরুল ইসলাম মেম্বার,নাজিম উদ্দিন আব্দুল মতিন,মশাইদ আলী,মইনুদ্দিন,আব্দুল্লাহ,দেলোয়ার হোসেন,নাজমুল ইসলাম, মোখলিসুর রহমান,মোঃদেলোয়ার,ফয়েজ উদ্দিন। আব্দুল সাত্তার,আল আমিন আরো এলাকার গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

গ্রামবাসী বলেন,কেন্দা খাল পুনঃখনন হওয়াতে কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ সুবিধা, মৎস্য সম্পদ বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনে অত্যন্ত কার্যকর ভুমিকা রাখবে। তারা বলেন, খরা মৌসুমে পানির আধার হিসেবে কাজ করবে যার ফলে কৃষকরা সেচ সুবিধা পাবে এবং অনাবাদি জমি আবাদযোগ্যের আওতায় আসবে। এছাড়া, এতে দেশীয় মাছের উৎপাদন বাড়বে এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি হবে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ