শ্রীমঙ্গলে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার মজুদ, জ*রিমানা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার মজুদ, জ*রিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০৩/২০২৬ ০২:২৫:৩৪ অপরাহ্ন

শ্রীমঙ্গলে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার মজুদ, জ*রিমানা


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে অতিরিক্ত জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুদ করায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালানা করা হয়। শনিবার (২৮ মার্চ) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে র‌্যাব। 

র‌্যাব জানায়, র‌্যাব-৯, সিপিসি-২ শ্রীমঙ্গল ও মৌলভীবাজার জেলা প্রশাসনের যৌথ অভিযান চালানো হয় শ্রীমঙ্গল থানাধীন বিভিন্ন এলাকায়। এ সময় অবৈধভাবে অতিরিক্ত জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে শান্ত এন্টারপ্রাইজের মালিক শান্ত সরকারকে ৫০ হাজার টাকা ও ন্যাশনাল গ্যাস ট্রেডিংয়ের মালিক সত্যজিৎ সরকারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাব আরও জানায়, অভিযানকালে ১৯৭১টি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক