প্রতীকী ছবি
সিলেটের গোয়াইনঘাটের নন্দিরগাঁও ইউনিয়নে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে উপেন্দ্র নম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। উপেন্দ্র নম উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের চৌধুরী কান্দি গ্রামের রজনী নম এর ছেলে।
বুধবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার চৌধুরী খাল নয়া খাড়ার পাড়ের মাঠে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত উপেন্দ্র নম সকাল ৯টার দিকে বাড়ির পাশের চৌধুরী খাল নয়া খাড়া মাঠে গরু আনতে যান। এ সময় বজ্রপাতে আক্রান্ত হয়ে মাঠেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আত্মীয়-স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় নন্দিরগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য মতিউর রহমান। তিনি জানান, বিষয়টি ইউপি চেয়ারম্যানকে অবগত করা হয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




