জৈন্তাপুরে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

জৈন্তাপুরে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৪/২০২৬ ০২:২০:১২ অপরাহ্ন

জৈন্তাপুরে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন

ছবি নিজস্ব


সিলেট জেলার সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন।

বুধবার (১ এপ্রিল) বেলা ১১টায় পরিদর্শনকালে সিভিল সার্জন হাসপাতালের জরুরি বিভাগ (ইমারজেন্সি), বহিঃবিভাগ (আউটডোর), আই কর্নার (চক্ষু সেবা), অন্তঃবিভাগ (ইনডোর) এবং স্টোরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা ঘুরে ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে তিনি চিকিৎসা সেবার মান অক্ষুণ্ণ রাখা এবং আরও উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন. ইসলাম মোহাম্মদ ফারুকসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সিভিল সার্জনের এ ধরনের তদারকি জৈন্তাপুরের সাধারণ মানুষের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: