সিলেট–ঢাকা রুটে বিশেষ ট্রেন চালু করা হচ্ছে
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

সিলেট–ঢাকা রুটে বিশেষ ট্রেন চালু করা হচ্ছে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৪/২০২৬ ০৭:৫৩:৫৪ অপরাহ্ন

সিলেট–ঢাকা রুটে  বিশেষ ট্রেন চালু করা হচ্ছে

সংগৃহিত


সিলেট–ঢাকা রুটে যাত্রীদের সুবিধার্থে শুক্রবার একটি বিশেষ ট্রেন চালু করা হচ্ছে। তেলবাহী ওয়াগন ট্রেন দুর্ঘটনার কারণে বুধবার রাতে ঢাকাগামী উপবন এক্সপ্রেস সিলেট থেকে ছেড়ে যেতে পারেনি। পাশাপাশি শুক্রবার কালনী এক্সপ্রেস বন্ধ থাকায় এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিটে ট্রেনটি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। পথে ট্রেনটি চারটি স্টেশনে থামবে—কুলাউড়া, শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ এবং ঢাকা বিমানবন্দর স্টেশন।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ট্রেনটি কুলাউড়ায় সকাল ৯টা ২৭ মিনিটে, শ্রীমঙ্গলে সকাল ১০টা ১৫ মিনিটে, শায়েস্তাগঞ্জে সকাল ১০টা ৫০ মিনিটে এবং ঢাকা বিমানবন্দর স্টেশনে দুপুর ১টা ৩৩ মিনিটে পৌঁছাবে। এরপর চূড়ান্ত গন্তব্য ঢাকায় পৌঁছাবে দুপুর ২টা ১০ মিনিটে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ: