জুড়ীতে হাওর অঞ্চলে মৎস্য সম্পদ রক্ষায় প্রশিক্ষণ অনুষ্ঠিত
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

জুড়ীতে হাওর অঞ্চলে মৎস্য সম্পদ রক্ষায় প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ০৯/০৪/২০২৬ ০৭:০১:১১ অপরাহ্ন

জুড়ীতে হাওর অঞ্চলে মৎস্য সম্পদ রক্ষায় প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব


মৌলভীবাজার জেলার জুড়ীতে ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় হাওর অঞ্চলে মৎস্য সম্পদ রক্ষার্থে কৃষিখাতে বালাইনাশকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির নিমিত্তে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক মোঃ আসাদুল বাকী। উক্ত প্রশিক্ষণে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ আরিফ হোসেন এবং জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।

উক্ত প্রশিক্ষণের মাধ্যমে অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত বালাইনাশক ব্যবহারের ফলে হাওরের মৎস্য সম্পদ, প্রাকৃতিক মাছের প্রজনন এবং জীববৈচিত্র্যে যে মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ছে, সে সম্পর্কে কৃষকদের সচেতন করা হয়েছে। এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে হাওরের মাছের প্রাকৃতিক অভয়ারণ্যগুলো রক্ষা পাবে এবং মৎস্যজীবীদের জীবিকা সুরক্ষিত হবে। ফলে হাওরাঞ্চলের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা করে টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করা সম্ভব। 

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক