বিয়ানীবাজারে জ্বালানি মজুত ও বিতরণে অনিয়মের অভিযোগে ফিলিং স্টেশন’-কে জরিমানা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

বিয়ানীবাজারে জ্বালানি মজুত ও বিতরণে অনিয়মের অভিযোগে ফিলিং স্টেশন’-কে জরিমানা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৪/২০২৬ ১০:৩১:১৯ অপরাহ্ন

বিয়ানীবাজারে জ্বালানি মজুত ও বিতরণে অনিয়মের অভিযোগে ফিলিং স্টেশন’-কে জরিমানা

সংগৃহিত


বিয়ানীবাজারে জ্বালানি মজুত ও বিতরণে অনিয়মের অভিযোগে ‘ফারশিদ এলপিজি ফিলিং স্টেশন’-কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার ১নং আলীনগর ইউনিয়নের কনকলস এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই ফিলিং স্টেশনে সরকারি বিধি উপেক্ষা করে এলপিজি গ্যাস সিলিন্ডারে ভরে বিক্রির অভিযোগ ওঠে। অভিযোগ যাচাই করতে দুপুর ১২টার দিকে সেখানে আকস্মিক পরিদর্শনে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পরিদর্শনকালে অভিযোগের সত্যতা পাওয়া যায়। দেখা যায়, প্রতিষ্ঠানটি নিয়ম বহির্ভূতভাবে গ্যাস মজুত ও সিলিন্ডারে ভরে বিতরণ করছে।

এ অবস্থায় জননিরাপত্তা নিশ্চিত ও জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘ফারশিদ এলপিজি ফিলিং স্টেশন’-কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তা অধিকার সুরক্ষা ও জ্বালানি খাতে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো প্রতিষ্ঠানই আইনের ঊর্ধ্বে নয় বলেও তারা সতর্কবার্তা দিয়েছে।

অভিযানে বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ