হাম প্রতিরোধে বালাগঞ্জে টিকাদান কার্যক্রম শুরু
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

হাম প্রতিরোধে বালাগঞ্জে টিকাদান কার্যক্রম শুরু

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৪/২০২৬ ০৩:২৮:৩৪ অপরাহ্ন

হাম প্রতিরোধে বালাগঞ্জে টিকাদান কার্যক্রম শুরু


সিলেটের বালাগঞ্জে হাম প্রতিরোধে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে| এ উপলক্ষে মঙ্গলবার (২১ এপ্রিল) বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেপী দাশ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান|

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. মামুন আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আশিকুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আ জ ম সালাহ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রকিব ভুইয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরজাহান বেগম হাসি, বালাগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক লাল মোহন দাস নান্টু, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন ও হিড বাংলাদেশের কর্মকর্তা রিপন সিংহ।

বালাগঞ্জ উপজেলায় ৬ মাস হতে ৫ বছর বয়সী সাড়ে ১১ হাজার শিশুকে হাম প্রতিরোধে টিকা প্রদান করা হবে। এই ক্যাম্পেইন চলবে আগামী ১০ মে পর্যন্ত। বালাগঞ্জ হাসপাতাল ও ৩টি কেজি স্কুলসহ প্রতিটি টিকা কেন্দ্রে এ টিকা বিনামূল্যে দেয়া হবে।

এ ব্যাপারে প্রাথমিক বিদ্যালয় পর্যায়, মসজিদ পর্যায়সহ ইউনিয়ন পর্যায়ে মাইকিং কার্যক্রম চলছে। সকল অভিভাবককে অনুরোধ করা হচ্ছে শিশুদের জন্ম নিবন্ধনসহ কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণের জন্য।


জৈন্তা বার্তা/আরআর