এসএসসি পরীক্ষা: গোয়াইনঘাটে প্রথম দিনে অনুপস্থিত ৪৩ শিক্ষার্থী
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

এসএসসি পরীক্ষা: গোয়াইনঘাটে প্রথম দিনে অনুপস্থিত ৪৩ শিক্ষার্থী

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১/০৪/২০২৬ ০৪:০৯:১৫ অপরাহ্ন

এসএসসি পরীক্ষা: গোয়াইনঘাটে প্রথম দিনে অনুপস্থিত ৪৩ শিক্ষার্থী


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ১২টি পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হয়েছে। ২ হাজার ৫১৬ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনেই অনুপস্থিত ছিল ৪৩ জন শিক্ষার্থী। মঙ্গলবার সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে বেলা ১টায় শেষ হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রথম দিনে এসএসসিতে ২৮ জন ও দাখিলে ১৫ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছেন।

উপজেলার বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে। প্রতিটি কেন্দ্রে পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত অভিভাবকদেরকে বাহিরে অপেক্ষা করতে দেখা যায়।

এদিকে, পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, পরীক্ষা সংক্রান্ত সকল নির্দেশনা সকলকে জানিয়ে দেওয়া হয়েছে এবং অত্যন্ত সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র গুলোতে কঠোর নজরদারি রাখা হয়েছে। কোন প্রকার অনিয়ম অভিযোগের ঘটনা ঘটেনি। আশা করা যাচ্ছে বাকি পরীক্ষা গুলো সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হবে।

জৈন্তা বার্তা/আরআর