সিলেট সীমান্তে ৪৮ বিজিবির অভিযানে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

সিলেট সীমান্তে ৪৮ বিজিবির অভিযানে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৫/২০২৬ ০৭:১৬:৩২ অপরাহ্ন

সিলেট সীমান্তে ৪৮ বিজিবির অভিযানে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

নিজস্ব


সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৯০ লাখ টাকার বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

রোববার (৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদলের পাশাপাশি বাংলাবাজার, কালাইরাগ, মিনাটিলা, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর ও শ্রীপুর বিওপির সদস্যরা অভিযানে অংশ নেন।

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মহিষ, জিরা, স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস, বিস্কুট, ক্লপ জি ক্রিম, অ্যালোভেরা জেল, চকলেট, ফুচকা, টুথপেস্ট, মদ ও একটি মোটরসাইকেল আটক করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, সুপারি ও ট্রাউজার জব্দ করা হয়।একইসঙ্গে অবৈধভাবে পাথর পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলি পাথরসহ আটক করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৯০ লাখ ৮ হাজার ৭০ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক  বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বদা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়েছে।

আটককৃত মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার