জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ১০ টি নৌকা ধ্বংস
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ১০ টি নৌকা ধ্বংস

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৫/২০২৬ ০৬:৫৪:৪৪ অপরাহ্ন

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ১০ টি নৌকা ধ্বংস

নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও পরিবেশ বিধি লঙ্ঘনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (৪ মে) দুপুর ২ ঘটিকায় উপজেলার ৪ নং বাংলাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ পলি রানী দেব।

এ সময় অভিযানকালে অবৈধভাবে উত্তোলন করা সাড়ে ১২ হাজার ঘনফুট   বালু জব্দ করা হয়। পরে জব্দকৃত বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রয় করা হয়। পরে অবৈধ বালু উত্তোলন কাজে ব্যবহারিত ১০ টি নৌকা ধ্বংস করা হয়। 

একই দিন উপজেলার আলুবাগান এলাকায়  পরিবেশ আইন লঙ্ঘন করে টিলা কেটে উত্তোলন করা লাল পাথর মজুদ রাখার দায়ে ময়নামতি স্টোন ক্রাশার-কে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও জৈন্তাপুর মডেল থানা পুলিশ উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব বলেন, “অবৈধ বালু উত্তোলন, পরিবেশ ধ্বংস এবং সরকারি নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। ”

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার