বালাগঞ্জে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৫০ PM

বালাগঞ্জে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৫/২০২৬ ০৭:৪০:৪৯ PM

বালাগঞ্জে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত

সংগৃহিত


সিলেটের বালাগঞ্জে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হয়েছে এবারের আয়োজন।

সোমবার (৪ মে ২০২৬) বালাগঞ্জ ডি.এন. মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বালিকা বিভাগে কৃত্তে জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে দেওয়ান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে বালক বিভাগে চান্দারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে কাইস্তঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক। সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফাইনাল ম্যাচগুলোতে রেফারির দায়িত্ব পালন করেন মেহেদী হাসান আলাল, মাহমুদ আলী, রজব আলী ও সানার আলী গেদনী। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক নুরুল আমিন ও সন্তোষ চক্রবর্তী।

আলোচনা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

জৈন্তা বার্তা / ওয়াদুদ