সিলেটের কেওয়াছড়া থেকে আ ট ক জুবের
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

সিলেটের কেওয়াছড়া থেকে আ ট ক জুবের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৫/২০২৬ ০৬:১৭:৩১ অপরাহ্ন

সিলেটের কেওয়াছড়া থেকে আ ট ক জুবের

সংগৃহিত


সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কে অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিকস ও একটি পিকআপসহ একজনকে আটক করেছে এয়ারপোর্ট থানাপুলিশ।

সোমবার (১১ মে) বিষয়টি জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায় রবিবার (১১ মে) অভিযান চালিয়ে ভারতীয় পণ্যের বড় একটি চালানসহ তাকে আটক করা হয়।আমিনুর রশিদ ওরফে জুবের (২০) জৈন্তাপুর থানার লামাশ্যামপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।  

তার হেফাজত থেকে ৪ হাজার ৪ পিস ক্লপ-জি ক্রিম, ২ হাজার ২শ’ পিস বেটনোভেইট-এন এবং ২ হাজার ৬৮৮ পিস জনসন বেবি ক্রিম উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ৩৩ হাজার টাকা।

তার বিরুদ্ধে এয়ারর্পোট থানায় মামলা (নং-১৩/১১/৫/২৬) দায়ের করে আদালতে সোর্পদ করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার