জগন্নাথপুরে সামাজিক ব্যক্তিদের বি*রুদ্ধে ফেসবুকে অ*পপ্রচার, জড়িতদের শা*স্তির দাবি
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৫ PM

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

জগন্নাথপুরে সামাজিক ব্যক্তিদের বি*রুদ্ধে ফেসবুকে অ*পপ্রচার, জড়িতদের শা*স্তির দাবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৫/২০২৬ ০৫:০৮:৫৩ PM

জগন্নাথপুরে সামাজিক ব্যক্তিদের বি*রুদ্ধে ফেসবুকে অ*পপ্রচার, জড়িতদের শা*স্তির দাবি

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে সামাজিক ব্যক্তিদের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন জগন্নাথপুর উপজেলা শাখার সেক্রেটারি এখলাছুর রহমান তালুকদার নিক্সন। একই সঙ্গে ভুয়া সাংবাদিক পরিচয়ে অপপ্রচার চালানো ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

বুধবার (১৩ মে) সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এখলাছুর রহমান তালুকদার নিক্সন।

তিনি জানান, ২০১৭ সাল থেকে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন জগন্নাথপুর উপজেলা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২১ এপ্রিল ফেসবুকভিত্তিক ‘সিটিজি ক্রাইম টিভি’ নামের একটি পেজে নারী কণ্ঠে একটি ভিডিও ক্লিপ প্রচার করা হয়। সেখানে জগন্নাথপুরের একটি সংবাদ উপস্থাপনের শেষাংশে তার নাম এবং এলাকার সামাজিক ব্যক্তি হাজী আব্দুন নুর মিয়ার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়। ভিডিওতে এলাকায় প্রভাব বিস্তারসহ নানা অভিযোগ আনা হলেও সেগুলো সম্পূর্ণ বানোয়াট বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, বিষয়টি জানার পর জগন্নাথপুর, সুনামগঞ্জ ও সিলেটের মূলধারার গণমাধ্যমকর্মীদের সঙ্গে যোগাযোগ করে তারা জানতে পারেন, এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে সামছুর রহমান এ ঘটনার সঙ্গে জড়িত।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় সামছুর রহমানের বড় ভাই ও আওয়ামী কমিটির সদস্য জয়নাল আবেদীন গ্রামের শতবর্ষী একটি সার্বজনীন পঞ্চায়েতি কবরস্থান প্রতারণার মাধ্যমে তাদের বাবার নামে রেকর্ড করে নেন। পরে এ ঘটনায় গ্রামের পঞ্চায়েতের পক্ষ থেকে ১০১ জনের স্বাক্ষরসংবলিত আবেদন সহকারী কমিশনার (ভূমি) বরাবর জমা দেওয়া হয়। তদন্ত শেষে প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় পঞ্চায়েতের পক্ষে রায় দেওয়া হয়।

এখলাছুর রহমান তালুকদার নিক্সন বলেন, ওই ঘটনার জের ধরেই একটি চক্র তার এবং এলাকার সামাজিক ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, সামছুর রহমান নিজেকে ‘সিটিজি ক্রাইম টিভি’ পেজের বিভাগীয় প্রতিনিধি হিসেবে পরিচয় দিলেও কোনো স্বীকৃত গণমাধ্যম বা পেশাদার সাংবাদিক সংগঠনের কাছে তার পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরও দাবি করেন, ‘সিটিজি ক্রাইম টিভি’ নামে পরিচালিত ফেসবুক পেজটিরও কোনো সরকারি অনুমোদনের তথ্য পাওয়া যায়নি। সাংবাদিকতার আড়ালে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করে এলাকার শান্তি-শৃঙ্খলা নষ্ট করার অপচেষ্টা চলছে। এ ঘটনায় তারা সাইবার আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন এবং প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা ছাদ মাস্টার, পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দীন মিঠু, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান তুতি, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, সিলেট বিভাগীয় মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সেক্রেটারি মনোরঞ্জন তালুকদার, সিলেট মহানগর মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সভাপতি ও বিভাগীয় সহ-সভাপতি মনসুর আহমদ লস্কর এবং ব্যবসায়ী আব্দুস সালামসহ অন্যান্যরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,