শাল্লায় স্কুলছাত্রী অ প হরণ ও ধ র্ষ ণ, রাকিব গ্রে প্তা র
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৩১ AM

শাল্লায় স্কুলছাত্রী অ প হরণ ও ধ র্ষ ণ, রাকিব গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৫/২০২৬ ০৪:০৬:০১ PM

শাল্লায় স্কুলছাত্রী অ প হরণ ও ধ র্ষ ণ, রাকিব গ্রে প্তা র

সংগৃহিত


নামগঞ্জের শাল্লা উপজেলায় স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করা মামলায় মূল আসামী মো: রাকিব মিয়াকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকালে সাতপাড়া বাজার থেকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার ৪নং শাল্লা ইউনিয়নের কার্তিকপুর গ্রামের সায়েদ মিয়ার ছেলে। তবে এই মামলায় একই গ্রামের আরো দুজন আসামী রয়েছে। তারা হলেন রহমান মিয়ার ছেলে আজিজুর মিয়া (২২) ও বাক্কার মিয়ার ছেলে মারুফ মিয়া (২১)।

জানতে চাইল শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকিবুজ্জামান বলেন, সুনামগঞ্জ আদালতের নির্দেশে শাল্লা থানায় অপহরণ ও ধর্ষণের মামলা রেকর্ড করা হয় (নং ৪/১৪/৪/২৬)। মামলা রেকর্ড করার পর মূল আসামী রাকিব মিয়াকে বিকালে সাতপাড়া বাজার থেকে গ্রেপ্তার করা হয়।

মামলা ও পুলিশ সুত্রে জানা যায়, গত ৭ এপ্রিল স্কুল থেকে ফেরার পথে রাকিব মিয়া তার দুই সহযোগী আজিজুর মিয়া ও মারুফ মিয়াকে সঙ্গে নিয়ে জোরপুর্বক অপহরণ করে কামারগাঁও গ্রামে রাতভর এই ছাত্রীকে রাকিব মিয়া ধর্ষণ করে। পরদিন স্কুল ছাত্রীর বাবা তার মেয়েকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। চিকিৎসা শেষে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে সুনামগঞ্জ আদালতে মামলা দায়ের করেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক