জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:২৯ AM

জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৫/২০২৬ ০৮:১৬:২১ PM

জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত

সংগৃহিত


বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ উপলক্ষে দায়িত্বশীল সমাবেশসহ দিনব্যাপী বিভিন্ন সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) সকাল ১০টা থেকে শুরু হওয়া কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার।

উপজেলা আমীর মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা আফজল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মাওলানা হোসাইন আহমদ, কর্মপরিষদ সদস্য মাস্টার মো. আবু তাইদ, জগন্নাথপুর পৌর জামায়াতের সভাপতি আহম ওয়ালী উল্লাহ, কলকলিয়া ইউনিয়ন সভাপতি লুৎফুর রহমান, পাটলী ইউনিয়ন সভাপতি তৈয়বুর রহমান, চিলাউড়া ইউনিয়ন সভাপতি এনামুল হক, রাণীগঞ্জ ইউনিয়ন সভাপতি হাফিজ আব্দুল মুক্তাদির খালেদ, সৈয়দপুর ইউনিয়ন সভাপতি সৈয়দ আব্দুল আলী, আশারকান্দি ইউনিয়ন সভাপতি সৈয়দ নেকবর আলী, সহ-সভাপতি শরীফ আহমদ লেফাছ, পাইলগাঁও ইউনিয়ন সভাপতি বেলায়েত হোসেন গুলজার, মীরপুর ইউনিয়ন সভাপতি জান্নাতুল ফেরদাউস, পেশাজীবী জামায়াতের উপজেলা সেক্রেটারি জুলফিকার আহমদ মনি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি মাঈনুদ্দিন প্রধান, উলামা বিভাগের উপজেলা সভাপতি মাওলানা রবিউল ইসলাম এবং যুব বিভাগের উপজেলা সভাপতি রিয়াজ উদ্দিন রাজু।

এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা নেছার উদ্দিন, আতিকুর রহমান, আব্দুল কাদির লাক্সন, আলীম উদ্দিন, মিসবাহ উদ্দিন, সামিরুজ্জামান, সামসুল আবেদীন সুমন, রুহুল আমীন, আবুল হোসেন, জালাল আহমদ, মীর্জা মুস্তাকিম আহমদ, সৈয়দ ইসতেখার আলী, আরজু মিয়া, দিলদার হোসেন, মাস্টার রুহুল আমীন, মিজানুর রহমান, হাফিজ আব্দুল আলীম, শাহজাহান আলী ও সালেহ আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে কর্মী সমাবেশ, রুকন সমাবেশ, মজলিশে শূরা ও কর্মপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক