গোয়াইনঘাটে চাঞ্চল্যকর বৃদ্ধা হত্যা মামলার প্রধান আসামি আ ট ক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে চাঞ্চল্যকর বৃদ্ধা হত্যা মামলার প্রধান আসামি আ ট ক

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭/০৫/২০২৬ ০৬:৩১:১৬ অপরাহ্ন

গোয়াইনঘাটে চাঞ্চল্যকর বৃদ্ধা হত্যা মামলার প্রধান আসামি আ ট ক

নিজস্ব


সিলেটের গোয়াইনঘাটে বৃদ্ধা দিলারা বেগম হত্যা মামলার প্রধান আসামি হারুন রশিদ (৩৫) কে ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই র‌্যাব-৯ এর সহায়তায় আটক করেছে পুলিশ।গ্রেফতার হারুন রশিদ গোয়াইনঘাট উপজেলার নয়াপাড়া (বীরমঙ্গল হাওর) গ্রামের তাজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে গোয়াইনঘাট উপজেলার নয়াপাড়া গ্রামে দিলারা বেগম (৫৪) খুন হন। তিনি মৃত মাহমুদ হোসেনের স্ত্রী।

এ ঘটনায় নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে গোয়াইনঘাট থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারার পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় রুজু করা হয়েছে। মামলার তদন্তভার দেওয়া হয় থানার উপপরিদর্শক (এসআই) কাজী আশরাফুল হকের ওপর।

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হারুন রশিদ জানিয়েছেন, ওমানে অবস্থানকালে নিহতের ছেলে আম্বিয়া আহমদের সঙ্গে তার আর্থিক লেনদেন ছিল। সেই সূত্রে বিরোধের জেরে ঘটনার রাতে প্রবল বৃষ্টির মধ্যে তিনি সহযোগীদের নিয়ে বাড়িতে প্রবেশ করেন। এ সময় পরিবারের এক মেয়েকে অপহরণের চেষ্টা করা হয়।

দিলারা বেগম তাদের বাধা দিলে হারুন রশিদ তাকে হত্যার উদ্দেশ্যে বুকের ডান পাশে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার