ওসমানীনগরে কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে সংসদ সদস্য মাহফুজা হান্নানের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

ওসমানীনগরে কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে সংসদ সদস্য মাহফুজা হান্নানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৫/২০২৬ ০৪:২৬:৫০ অপরাহ্ন

ওসমানীনগরে কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে সংসদ সদস্য মাহফুজা হান্নানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংগৃহীত


সিলেটের ওসমানীনগর উপজেলায় বিভিন্ন সর কারি দপ্তরের প্রধানগণ ও স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহফুজা হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হান্নান।

সভায় বক্তব্য রাখেন এলজিইডির কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা হোছনেআরা তালুকদার, প্রাণিসম্পদ অফিসার রাজিব দাস পুরকায়স্থ, কৃষি অফিসার উম্মে তামিমা, সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, পল্লী বিদ্যুতের ডিজিএম ফয়েজ উল্লাহ, ডাক্তার তানিয়া জামান, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, সহ-সভাপতি শরীফ আহমদ চৌধুরী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফজলু মিয়া, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল, সাধারন সম্পাদক কবির আহমদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি  মুহিব হাসান, জামায়াতে ইসলামী নেতা জাহেদ আহমদ, আনহার মিয়া, রেজুয়ানুর রহমান চৌধুরী  শাহিন, ছুরাব আলী, আব্দুল আলিম উদ্দিন , এমদাদুল হক মিলন, মশকুর আহমদ, সেলিম মিয়া এবং আবুল মিয়া সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।সভায় উপজেলার উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি, বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম এবং সাংবাদিকদের সাথে সমন্বয় করে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথি মাহফুজা হান্নান এমপি বলেন, জনগণের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি সড়ক উন্নয়নসহ সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার