শাবিপ্রবতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

দুই বহিরাগত যুবকক আটক, মুচলেকায় ছাড়

শাবিপ্রবতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগ

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৫/২০২৬ ১১:০৪:৫৩ অপরাহ্ন

শাবিপ্রবতে  নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগ

সংগৃহিত


শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে দুই বহিরাগত যুবককে আটক করা হয়েছিল। পরে লিখিত মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কিলোরোড এলাকায় এ ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কয়েকজন নারী শিক্ষার্থী কিলোরোড দিয়ে হেঁটে যাওয়ার সময় দুই যুবক তাঁদের উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি জানতে পেরে নিরাপত্তাকর্মীরা অভিযুক্ত দুজনকে প্রশাসনিক ভবনে নিয়ে যান।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ভবিষ্যতে এ ধরনের আচরণ না করার শর্তে তাঁদের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়। অভিযুক্ত দুজন সুনামগঞ্জের ছাতক এলাকার বাসিন্দা বলে জানা গেছে।ভুক্তভোগী এক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে বহিরাগতদের দ্বারা নারী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার ঘটনা নতুন নয়। এ ধরনের ঘটনার বিরুদ্ধে প্রশাসনের আরও কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। শুধু মুচলেকা দিয়ে ছেড়ে দিলে অভিযুক্তরা উৎসাহিত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ফয়ছল আহমেদ বলেন, অভিযুক্তদের একজন ঘটনার বিষয়ে নিজের ভুল স্বীকার করেছেন। পরে তাঁর অভিভাবককে ডেকে এনে মুচলেকা নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়।

জৈন্তা বার্তা /ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার