গোলাপগঞ্জে ২০ লাখ টাকা ছি'নতা'ইয়ের ঘটনায় আ'টক ১
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে ২০ লাখ টাকা ছি'নতা'ইয়ের ঘটনায় আ'টক ১

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৫/২০২৬ ০১:৫৫:০৬ অপরাহ্ন

গোলাপগঞ্জে ২০ লাখ টাকা ছি'নতা'ইয়ের ঘটনায় আ'টক ১


সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দাড়ীপাতন এলাকায় ইসলামী ব্যাংকের এক এজেন্টের কাছ থেকে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মে দাড়ীপাতন এলাকায় ইসলামী ব্যাংকের এক এজেন্টের কাছ থেকে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জৈন্তাপুর থানাধীন দরবস্ত বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. হিরা মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেট মহানগরীর কোতোয়ালী থানার খাদিম এলাকার বিআরটিসি মির মহল্লার বাসিন্দা।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. আরিফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত হিরা মিয়ার বিরুদ্ধে পূর্বে ডাকাতি ও দস্যুতার ৬টি মামলা রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। ছিনতাইকারী চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার