জৈন্তাপুরে নিজের শি*শু ক*ন্যাকে এ*কাধিকবার ধ*র্ষণ, পিতা গ্রে*প্তার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

জৈন্তাপুরে নিজের শি*শু ক*ন্যাকে এ*কাধিকবার ধ*র্ষণ, পিতা গ্রে*প্তার

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৫/২০২৬ ০৮:৪৪:১৩ অপরাহ্ন

জৈন্তাপুরে নিজের শি*শু ক*ন্যাকে এ*কাধিকবার ধ*র্ষণ,  পিতা গ্রে*প্তার

ছবি:সংগৃহীত


জৈন্তাপুর (​সিলেট) প্রতিনিধিসিলেটের জৈন্তাপুর মডেল থানাধীন ঘিলাতৈল গ্রামে নিজের ১১ বছর বয়সী শিশু কন্যাকে একাধিকবার ধর্ষণের অভিযোগে আকবর হোসেন (৩৬) নামে এক পাষণ্ড পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে আজ ২০ মে ২০২৬ খ্রিঃ জৈন্তাপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং-১২) দায়ের করেছেন।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত মায়ের অনুপস্থিতিতে এবং সর্বশেষ গত ১৯ মে ভোর রাতে ভুক্তভোগী শিশুটি নিজ বসতঘরে পিতার দ্বারা জোরপূর্বক ধর্ষণের শিকার হয়। ঘটনার পর শিশুটি তার মাকে বিষয়টি জানালে, মা স্থানীয় জনপ্রতিনিধি ও আত্মীয়-স্বজনদের সহায়তায় থানায় লিখিত এজাহার দায়ের করেন।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ  পাওয়ার পর পরি পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে আসামিকে গ্রেপ্তার করেছে। 

আজ বুধবার দুপুর ১২:০০ ঘটিকায় আটক পিতাকে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে। বিজ্ঞআদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশনা প্রদান করেছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার