মিশিগানে সাবেক পিপি এডভোকেট নুরুল হক কে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন এর সম্বর্ধনা প্রদান
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

মিশিগানে সাবেক পিপি এডভোকেট নুরুল হক কে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন এর সম্বর্ধনা প্রদান

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৫/২০২৬ ০৭:০৪:২৬ অপরাহ্ন

মিশিগানে সাবেক পিপি এডভোকেট নুরুল হক কে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন এর সম্বর্ধনা প্রদান

নিজস্ব


২৪শে মে ২০২৬ ইং রবিবার মিশিগানের হ‍্যামট্রামিক সিটির অভিজাত রেষ্টুরেন্ট আলাউদ্দিনে  সন্ধ্যা ৯.০০ ঘটিকার সময় গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান এর উদ্যোগে বৃহত্তর জৈন্তিয়ার  স্বনামধন্য এডভোকেট সাবেক পিপি জনাব নুরুল হক সাহেব কে এক সংবর্ধনা প্রদান করা হয় । 

সভার শুরুতেই সম্বর্ধিত অতিথি কে ফুল দিয়ে বরণ করা হয়।এসোসিয়েশন এর সভাপতি জনাব আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সদস্য এডভোকেট দীপক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্বর্ধনায় বক্তব্য রাখেন অধ্যাপক ওবায়দুল্লাহ বাবুল, শামছুল কবির, নজরুল ইসলাম বদরুল, হাজী আব্দুর রকিব, শাহজান রহমান মুফিজ, এসএম জয়নাল, জামিল, মাহিন, তারেক, রামিম, আশরাফুল, আম্বিয়া, নজরুল, নজরুল আলম,মুমিন উল্লাহ, আব্দুল্লাহ আহমেদ , ইসমাইল আহমেদ প্রমুখ  এসোসিয়েশনের নেতৃবৃন্দ ।  অনুষ্ঠানে আরও অথিতি হিসাবে উপস্থিত ছিলেন মিশিগান বিএনপির সাধারণ সম্পাদক সেলিম আহমদ, কমিউনিটি নেতা ও সাবেক চেয়ারম্যান শাহীন আহমদ , রাজু আহমদ, খালেদ আহমদ, আব্দুর রাজ্জাক  সহ প্রমুখ কমিউনিটি নেতৃবৃন্দ । 

সংম্বর্ধিত অতিথি তাঁর বক্তব্যে বলেন সুদূর আমেরিকায় এসে জৈন্তিয়ার ঐতিহ্য ও একতা দেখে আমি অভিভূত এবং জৈন্তিয়ার উন্নয়নে প্রবাসী সংগঠন গুলোর অবদান অনস্বীকার্য । 

সভাপতির বক্তব্যে এ, কে, আজাদ বলেন জৈন্তিয়া মায়ের এই গুণী সন্তানকে সংবর্ধিত করতে পেরে আমরা আনন্দিত,আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ