সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/১১/২০২৬ ০৩:১১:০৯ অপরাহ্ন

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ


সিলেটে প্রায় ১০ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাতে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিব-১৯ ব্যাটালিয়নের একদল সদস্য বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন।

বিজিবি জানায়, ১৯ ব্যাটালিয়নের আওতাধীন সুরইঘাট বিওপির একদল সদস্য কানাইঘাটের সিংগারখালে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০০টি ভারতীয় স্কিন সানরাইজ ক্রিম, নিভিয়া সফট ক্রিম ১০০টি, বডি স্প্রে ১৭০টি, ৯০ কেজি জিরা ও ২৫০ কেজি চিনি জব্দ করা হয়েছে, যার সিজার মূল্য ধরা হয়েছে ৫ লাখ ৬০ হাজার ৫শ’ টাকা।

এছাড়া একই ব্যাটালিয়নের আওতাধীন জৈন্তাপুর বিওপির একদল সদস্য সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় ৩টি ভারতীয় মহিষ জব্দ করতে সক্ষম হয়েছে, যার সিজার মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৯০ হাজার টাকা।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এসব পণ্যের ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ