প্রাণের বিনিময়ে অর্জিত সফলতা র*ক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যা*লেঞ্জ: গয়েশ্বর রায়
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৪৩ AM

প্রাণের বিনিময়ে অর্জিত সফলতা র*ক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যা*লেঞ্জ: গয়েশ্বর রায়

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৬/২০২৬ ১১:৪০:৩৯ PM

প্রাণের বিনিময়ে অর্জিত সফলতা র*ক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যা*লেঞ্জ: গয়েশ্বর  রায়

ছবি:সংগৃহীত


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গণতন্ত্র, ভোটাধিকার এবং পরিবর্তনের সুযোগ না থাকলে রাজনৈতিক অঙ্গনে নানা দুর্ঘটনা ঘটতে পারে। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই সরকার ও রাজনীতিবিদরা জনগণের আস্থা অর্জন করতে পারেন।

শুক্রবার (৫ জুন) বিকেল ৫টায় জৈন্তাপুর উপজেলা সদরে জনপ্রিয় বস্ত্র বিতান চন্দ্র বিন্দু-এর লটারি ড্র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পায়। তাই গণতন্ত্র ও ভোটাধিকারের বিকল্প নেই।’

তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জাতীয়তাবাদী দলের অনেক নেতাকর্মীকে রক্ত দিতে হয়েছে। নেতাকর্মীদের প্রাণের বিনিময়ে অর্জিত এই সফলতাকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি অভিযোগ করেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে পালিয়ে গেছে।

দেশের মানুষকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চাই। যদি আমরা প্রতিশ্রুতি ভঙ্গ করি, তবে আগামী দিনে জনগণ আমাদেরও বিতাড়িত করবে।’

চন্দ্র বিন্দু জৈন্তাপুর শাখার ব্যবস্থাপক খন্দকার হেলাল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, সহ-সভাপতি ও চন্দ্র বিন্দু জৈন্তাপুর শাখার ব্যবস্হাপক খন্দকার হেলাল আহমদ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তিয়া জনদাবী পরিষদের সভাপতি ইলিয়াস উদ্দিন লিপু, প্রবীন শিক্ষক প্রদীপ লানং, সিরাজুল হক, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সিলেট জেলা যুবদলের যুগ্ন সম্পাদক আবুল হাসিম, জৈন্তাপুর ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম সুহেল, ব্যবসায়ী মাহবুবুর রহমান, আব্দুর রহমান রিপন, নিয়াজ রহমান, আজিজুর রহমান প্রমুখ।

লটারি ড্র অনুষ্ঠানে বিপুল সংখ্যক ক্রেতা, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: