বিশ্বনাথে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

বিশ্বনাথে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মো. আব্দুল্লাহ, বিশ্বনাথ

প্রকাশিত: ০৭/১১/২০২৬ ১০:৩৫:০২ অপরাহ্ন

বিশ্বনাথে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সংগৃহীত


সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে জাতীয় ইতিহাসে নতুন দিগন্তের সূচনা হওয়া ৭ নভেম্বর মহান ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালন করেছে সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসন। ​শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই গৌরবোজ্জ্বল দিবসটি উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস শহীদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা বিল্লাল আহমদ, পৌর জামায়াতের নায়েবে আমীর ইমাদ উদ্দিন, পল্লী বিদ্যুৎ সিলেট-১ বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম সারোয়ার জাহান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাওছার খান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) নুরুজ্জামান প্রমুখ।

​সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে দেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনাকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।​সভা শেষে উপজেলা পরিষদের মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম