সিলেটে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের প্রস্তুতি অনুষ্ঠান সম্পন্ন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

সিলেটে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের প্রস্তুতি অনুষ্ঠান সম্পন্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৬/২০২৬ ০১:৫৭:৩৩ অপরাহ্ন

সিলেটে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের প্রস্তুতি অনুষ্ঠান সম্পন্ন


আসন্ন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শুক্রবার (৫ জুন) সিলেট নগরীর উমেশচন্দ্র নির্মলাবালা ছাত্রাবাসে একটি বিশেষ প্রস্তুতিমূলক অনুষ্ঠান হয়েছে। ভারতীয় সহকারী হাইকমিশন, সিলেটের উদ্যোগে এবং স্থানীয় ওয়েলনেস সংগঠন ‘ট্রিপল এ’ (Triple A)-এর সহযোগিতায় আয়োজিত এ ‘রান-আপ ইভেন্ট’-এ যোগব্যায়ামের গুরুত্ব, সুস্থ জীবনধারা গঠন এবং আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া, উমেশচন্দ্র নির্মলাবালা ছাত্রাবাস পরিচালনা কমিটির সদস্য অরুণ পাল, লেখক-সংগঠক নিরঞ্জন দে এবং ‘ট্রিপল এ’-এর পরিচালক পদ্মশ্রী দে।

প্রধান অতিথির বক্তব্যে অনিরুদ্ধ দাস আন্তর্জাতিক যোগ দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ২০১৫ সালে ভারত সরকারের উদ্যোগে জাতিসংঘের অনুমোদনের মাধ্যমে আন্তর্জাতিক যোগ দিবসের সূচনা হয়। এরপর থেকে প্রতিবছর ২১ জুন বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উদযাপিত হয়ে আসছে। যোগ শুধু শরীরচর্চার একটি পদ্ধতি নয়; এটি সুস্থ, সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ জীবনযাপনের একটি দর্শন।

৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের প্রেক্ষাপটে তিনি মানবস্বাস্থ্যের সঙ্গে পরিবেশের সম্পর্কের বিষয়টিও তুলে ধরে বলেন, একটি সুস্থ পরিবেশ যেমন মানুষের জীবনকে নিরাপদ করে, তেমনি নিয়মিত যোগচর্চা শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

বক্তারা তাদের বক্তব্যে বর্তমান প্রজন্মের মধ্যে ক্রমবর্ধমান মানসিক চাপ, উদ্বেগ ও বিভিন্ন মানসিক সমস্যার মোকাবিলায় যোগব্যায়ামের ইতিবাচক প্রভাবের ওপর গুরুত্বারোপ করেন এবং তরুণ প্রজন্মকে নিয়মিত যোগচর্চার প্রতি উৎসাহিত করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্থানীয় ওয়েলনেস সংগঠন ‘ট্রিপল এ’-এর উদ্যোগে উমেশচন্দ্র নির্মলাবালা ছাত্রাবাসের ছাত্রীদের অংশগ্রহণে একটি বিশেষ যোগ সেশন পরিচালিত হয়। সেশনে অংশগ্রহণকারীদের বিভিন্ন মৌলিক যোগাসন, শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ পদ্ধতি এবং মানসিক প্রশান্তি অর্জনের কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়।

উল্লেখ্য, আগামী ২০ জুন সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬ উদযাপন করা হবে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ