প্রধানমন্ত্রীকে স্বাগত জানালো সিলেটবাসী
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৩ PM

প্রধানমন্ত্রীকে স্বাগত জানালো সিলেটবাসী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৬/২০২৬ ০২:০০:৪০ PM

প্রধানমন্ত্রীকে স্বাগত জানালো সিলেটবাসী


মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস-বাংলা বিমানের ফ্লাইট বুধবার সকাল সোয়া ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে বের হয়ে প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টার দিকে সড়কপথে বিশেষ বাসে মৌলভীবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন।

এদিকে, প্রধানমন্ত্রীকে এক পলক দেখার জন্য বৃষ্টি উপেক্ষা করে সড়কের দুইপাশে অবস্থান নেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ জনতা। এ ছাড়া বিমানবন্দর এলাকায় চা শ্রমিকরা বৃষ্টির মধ্যে মাথায় ছাতা নিয়ে ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে দেখা গেছে। 

প্রধানমন্ত্রী আজ বেলা ১টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করবেন। পরে বেলা আড়াইটার দিকে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে একই কর্মসূচিতে অংশ নেবেন। 

কর্মসূচি শেষে বিকেলে দুসাই রিসোর্টে অবস্থান এবং সেখানে রাজনৈতিক সভায় অংশগ্রহণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। রাত ৮টার দিকে ওসমানী বিমানবন্দর হয়ে ঢাকায় পৌঁছবেন তিনি।

সরকার গঠনের পর দ্বিতীয়বার সিলেটে এলেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি ২ মে সিলেটে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

জৈন্তাবার্তা/আরআর