শাবিপ্রবির সৈয়দ মুজতবা আলী হলে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া সচেতনতা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৪৩ PM

শাবিপ্রবির সৈয়দ মুজতবা আলী হলে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া সচেতনতা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৬/২০২৬ ০৫:৩৮:৪৪ PM

শাবিপ্রবির সৈয়দ মুজতবা আলী হলে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া সচেতনতা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত

নিজস্ব


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর সৈয়দ মুজতবা আলী হলে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টায় হল প্রশাসনের উদ্যোগে এবং মুজিব জাহান রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম। 

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক কাজ। এর মাধ্যমে মানুষের জীবন রক্ষা করা সম্ভব। পাশাপাশি থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এ রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ আশরাফ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদ, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল হায়দার। 

এছাড়াও অনুষ্ঠানে মুজিব জাহান রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিবৃন্দ, হল প্রশাসনের কর্মকর্তাসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

জৈন্তাবার্তা/সুলতানা