তাহিরপুরে ড্রেজার ও বাল্কহেড জ*ব্দ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

অবৈধ বালু উত্তোলনের বি*রুদ্ধে অভিযান

তাহিরপুরে ড্রেজার ও বাল্কহেড জ*ব্দ

জাহাঙ্গীর আলম ভূঁইয়া, হাওরাঞ্চল প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৬/২০২৬ ০৭:২১:৪০ অপরাহ্ন

তাহিরপুরে ড্রেজার ও বাল্কহেড জ*ব্দ

সংগৃহিত


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী ও বড়ছড়া কয়লার ডিপো এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি ড্রেজার মেশিন অকেজো (ধ্বংস) করা হয়েছে এবং অবৈধ বালুসহ একটি বাল্কহেড নৌকা জব্দ করা হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেল ৩টা থেকে রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত টানা সাড়ে ১১ ঘণ্টা ধরে উপজেলার বাদাঘাট ও উত্তর শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু।

অভিযান সূত্রে জানা যায়, যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রস্তুতিকালে একটি বালু উত্তোলনকারী চক্রের ড্রেজার মেশিন জব্দ করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ড্রেজারটি ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়।

এছাড়া বালু খেকোদের বিরুদ্ধে ঘাগটিয়া, ঢালারপার ও জামালেরচর এলাকায় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক টহল জোরদার করা হয়। পরে গভীর রাতে বড়ছড়া কয়লার ডিপো এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত বালুসহ প্রায় ১০০ ফুট দৈর্ঘ্যের একটি ইঞ্জিনচালিত বাল্কহেড নৌকা জব্দ করা হয়। পরে নৌকাটি পুলিশ ক্যাম্প কর্তৃপক্ষের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “পরিবেশ সুরক্ষা ও সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।”

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে