সেতুর ওপর স্ত্রীকে হ*ত্যা, স্বামী গ্রে*ফতার
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ AM

সেতুর ওপর স্ত্রীকে হ*ত্যা, স্বামী গ্রে*ফতার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৬/২০২৬ ০৯:৪৪:২৩ PM

সেতুর ওপর স্ত্রীকে হ*ত্যা, স্বামী গ্রে*ফতার

সংগৃহীত


সুনামগঞ্জের ছাতক উপজেলায় স্ত্রীকে বাজারে নিয়ে যাওয়ার কথা বলে সেতুর ওপর নিয়ে গিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

গ্রেফতার ব্যক্তির নাম আমির আলী (৪৫)। তিনি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার চন্দ্রপুর এলাকার ছুরাব আলীর ছেলে।

ঘটনার বিবরণ

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আছিয়া বেগম স্বামী আমির আলীর সঙ্গে দীর্ঘ প্রায় ১৮–১৯ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা স্ত্রীর পিতার বাড়িতে বসবাস করছিলেন। পারিবারিক কলহ ও দাম্পত্য বিরোধের কারণে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো এবং স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগও রয়েছে।

ঘটনার দিন (সোমবার, ১৫ জুন) সকালে আছিয়া বেগম বাজারে কাপড় কিনতে যেতে চাইলে স্বামী বাধা দেন। পরে বিকেলে তিনি স্ত্রীকে বাজারে নিয়ে যাওয়ার কথা বলে ছাতক উপজেলার আলাপুর এলাকার একটি সেতুর ওপর নিয়ে যান।

সেখানে পৌঁছে লুঙ্গির ভেতর লুকানো ধারালো ছুরি দিয়ে আছিয়া বেগমের পেট, বুক ও পায়ে এলোপাতাড়ি আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৭ জুন) দুপুরে তার মৃত্যু হয়।

গ্রেফতার ও আইনগত ব্যবস্থা

ঘটনার পর নিহতের বোন বাদী হয়ে ছাতক থানায় হত্যা মামলা দায়ের করেন। তথ্য-উপাত্তের ভিত্তিতে র‍্যাব-৯ বুধবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানার খাদিমনগর ইউনিয়নের ধোপাগুল এলাকায় অভিযান চালিয়ে আসামি আমির আলীকে গ্রেফতার করে।

র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য বিষয়েও তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক