ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৫০ AM

ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৬/২০২৬ ০১:৩৯:৪৯ PM

ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


ফেয়ার ফেইস জগন্নাথপুরের গৌরবময় ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৮ম বছরে পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

সংগঠনের সভাপতি সাইফুর রহমান মিনহাজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুয়েল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনায় পবিত্র কুরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন কার্যনির্বাহী সদস্য ক্বারী সোহানুর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য দেন জগন্নাথপুর প্রেস ক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার আহমেদ সুনু, আল-ইসলাহ সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আজমল হোসাইন জামী, জগন্নাথপুর যুব ফোরামের সভাপতি জামাল উদ্দিন বেলাল, জগন্নাথপুর ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আকমল হোসেন ভূঁইয়া, শিক্ষক রুহুল আমিন, প্রতিষ্ঠাতা সদস্য ও স্থায়ী কমিটির চেয়ারপার্সন এম শামীম আহমেদ, ঘোষগাঁও জাগ্রত যুব সংঘের রমজান আলী, রানীগঞ্জ উন্নয়ন সংস্থার সভাপতি কাশেম আলী, বনগাঁও ষোলঘর ছাত্র পরিষদের সভাপতি নবীর হোসাইন, জগন্নাথপুর রক্তদান সংস্থার প্রতিষ্ঠাতা শাহজাহান সিদ্দিকী, ফেয়ার ফেইস জগন্নাথপুরের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর, সদস্য ইমরান আহমদ জিলানী, সেইভ পিপলস্ যুব ও সমাজকল্যাণ সংস্থার প্রতিনিধি নাহিদ সৈয়দ এবং খাশিলা পশ্চিমপাড়া ইসলামী সমাজকল্যাণ সংস্থার ধর্মবিষয়ক সম্পাদক এমদাদুল হক মিলন।

অনুষ্ঠানে প্রবাসী সদস্য সুলেমান হোসেন সৈকত ও রেদুয়ান আহমদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি মানবকল্যাণ ও সমাজসেবায় অনন্যসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে সংগঠনের সদস্যবৃন্দ আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে পরস্পরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন।

সবশেষে হযরত মাওলানা আজমল হোসাইন জামীর পরিচালনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক