আদর্শ সমাজ কল্যাণ যুব সংঘের নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ AM

আদর্শ সমাজ কল্যাণ যুব সংঘের নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৬/২০২৬ ০৮:০৪:৫৭ PM

আদর্শ সমাজ কল্যাণ যুব সংঘের নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার পশ্চিম ভবানীপুর এলাকার আর্ত মানবতার সামাজিক সংগঠন আদর্শ সমাজ কল্যাণ যুব সংঘ ২০২৬-২০২৭ সালের নব গঠিত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯জুন) বেলা ২টায় যুব সংঘের কার্যালয়ে অভিযেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন জালালী। আদর্শ সমাজ কল্যাণ যুব সংঘের সাবেক সভাপতি মো. লুৎফর রহমান খেলুর সভাপতিত্বে ও সাবেক সেক্রেটারি ফিরোজ আলীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংঘের উপদেষ্টা মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মো. হুমায়ুন কবির, পশ্চিম ভবানীপুর জামে মসজিদের ইমাম মাওলানা জিয়াউল হক, মোয়াজ্জিন মাওলানা ছালেহ হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আদর্শ সমাজ কল্যাণ যুব সংঘের সহ সভাপতি মো. রাজন মিয়া, সেক্রেটারী আফাজ্জুল হোসেন, সহ সেক্রেটারি মো. আলী আকবর, কোষাধ্যক্ষ মো. সুবেল মিয়া প্রমূখ।নব গঠিত কমিটিকে শপথবাক্য পাঠ করান মাওলানা নিজাম উদ্দিন জালালী। পরে মোনাজাত পরিচালনা করেন পশ্চিম ভবানীপুর জামে মসজিদের ইমাম মাওলানা জিয়াউল হক।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক