জৈন্তাপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

জৈন্তাপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১১/২০২৩ ১২:৩২:৫৫ অপরাহ্ন

জৈন্তাপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিহত এনামুল


জৈন্তাপুর নিজের শয়নকক্ষ থেকে এনামুল ইসলাম (২৫) নামক এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত এনামুল উপজেলার পানিয়ারা হাটি বড়পুকুর পাড় এলাকার ব্যবসায়ী মুসলিম উদ্দিনের ছেলে। 

মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সাড়ে নয় ঘটিকার সময় তার ছোটভাই হারুন মেজ ভাই এনামুলকে ডাকতে গেলে কোনো সাড়াশব্দ পান না, পরে দরজার উপরে ভেন্টিলেটর দিয়ে তাকিয়ে গলায় রশি বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ এসে নিহত এনামুলের মরদেহ উদ্ধার করে।

তারা জানান, তিন ভাইয়ের মধ্যে এনামুল ছিল মেজ। সে ইউরোপে যাওয়ার জন্য আইইএলটিএস কোর্সে অধ্যয়নরত ছিল। মঙ্গলবার ভোরে তার বাবা মা নিহতের লন্ডন প্রবাসী বড়ভাইকে রিসিভ করতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন। সেখানে থাকা অবস্থায় তারা তাদের মেজ ছেলের মরদেহ উদ্ধারের খবর পান।

পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তার ফেইসবুক ঘেটে দেখা যায় এক দুইদিন আগে তার ফেইসবুক পেইজে " হাম সিঙ্গেল মরেঙ্গে, তাড়াতাড়ি মৃত্যু দেও আল্লাহ" এই ধরনের স্ট্যাটাস লিখতে দেখা যায়। 

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল হাসপাতালে প্রেরণ কার্যক্রম প্রক্রিয়াধীন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: