দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ AM

৫২ কোটি টাকা ব্যয়ে নির্মিত গোয়ালগাঁও-আমবাড়ি সেতু ও ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন গণেশপুর আপ্তরখাল সেতু

দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৬/২০২৬ ০৮:২৬:০৫ PM

দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের ছাতক উপজেলার গোয়ালগাঁও-আমবাড়ি সড়কে নির্মিত ও নির্মাণাধীন দুটি গুরুত্বপূর্ণ সেতুর সংযোগ সড়ক (অ্যাপ্রোচ) উঁচু ও প্রশস্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

মঙ্গলবার (২৩ জুন) উপজেলার ইসলামপুর ইউনিয়নের আপ্তরখাল সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, প্রায় ৫২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ছাতক-কোম্পানীগঞ্জ (গোয়ালগাঁও-আমবাড়ি) সেতু এবং প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন গণেশপুর আপ্তরখাল সেতুর সংযোগ সড়ক নিচু করে নির্মাণ করা হচ্ছে। এতে সামান্য পানি বৃদ্ধি পেলেই সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যাচ্ছে।

তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, বর্ষা মৌসুমে বা বন্যার সময় পানির উচ্চতা আরও বাড়লে পুরো সংযোগ সড়ক পানির নিচে চলে যেতে পারে। এতে প্রায় শত কোটি টাকা ব্যয়ে নির্মিত ও নির্মাণাধীন দুটি সেতুর কার্যকারিতা ব্যাহত হবে এবং জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হবে।

বক্তারা আরও বলেন, সরকারের বিপুল অর্থ ব্যয়ে বাস্তবায়ন করা এসব প্রকল্পের সুফল পেতে হলে সংযোগ সড়কের উচ্চতা ও প্রশস্ততা বাড়ানো জরুরি। তারা নির্মাণাধীন সড়কের প্রাক্কলন সংশোধন করে বর্তমান লেভেল থেকে অন্তত দুই মিটার উঁচু এবং প্রয়োজনীয় প্রশস্ততায় নির্মাণের দাবি জানান।

এ সময় নির্মাণকাজে নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ তুলে মানসম্পন্ন নির্মাণসামগ্রী নিশ্চিত করারও দাবি জানানো হয়।

মানববন্ধন থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, স্থানীয় সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আবুল হাসান, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, সমাজসেবক হাফিজ সোহেল আহমদ, ভিশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক নাজমুল হাসান জুয়েল এবং ব্যবসায়ী ফরিদ আহমদ।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক