বাসকের ছাতক উপজেলা কমিটি গঠন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

সভাপতি শাহীন আহমদ শাহী, সাধারণ সম্পাদক অজিত কুমার দাশ

বাসকের ছাতক উপজেলা কমিটি গঠন

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৬/২০২৬ ১২:০৭:৩৩ পূর্বাহ্ন

বাসকের ছাতক উপজেলা কমিটি গঠন

ছবি:সংগৃহীত


মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র (বাসক)-এর ছাতক উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৪ জুন) ছাতক উপজেলা সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাসক সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলা সভাপতি হাকিম ফারুক আহমেদ নোমান। সভা পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া ও সাধারণ সম্পাদক অজিত কুমার দাশ।

সভায় বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা, অসহায় ও নির্যাতিত মানুষের আইনি সহায়তা নিশ্চিত করা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাসক দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। নতুন কমিটির মাধ্যমে ছাতক উপজেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।

সভায় সর্বসম্মতিক্রমে শাহীন আহমদ শাহীকে সভাপতি এবং অজিত কুমার দাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আলী আশরাফ তাহীদ; সহ-সভাপতি হাফিজ রুহুল আমীন চৌধুরী, আলী হোসেন মানিক ও মো. জমির উদ্দিন; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, আজাদ মিয়া, মো. শাহজাহান ও মো. আলাউদ্দিন; সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফয়জুর রহমান পাবেল, হোসাইন আহমেদ রুবেল ও মাহবুবুর রহমান রুবেল।

এছাড়া সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সোহেল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ রুনু ও সায়মা বেগম, অর্থ সম্পাদক শামছুল হক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, আইন বিষয়ক সম্পাদক সানী দাস, সহ-আইন বিষয়ক সম্পাদক বদরুল আলম সালেক, মহিলা বিষয়ক সম্পাদক মিলন রানী দাস, সহ-মহিলা বিষয়ক সম্পাদক আনোয়ারা বেগম ও সাজিয়া বেগম, প্রচার সম্পাদক হোসাইন আহমদ, দপ্তর সম্পাদক তানিম আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ সিদ্দিকুর রহমান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ফখরুল আলম তালুকদার নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দিলোয়ার হুসেন, মাওলানা ফখরুল আমীন ও মাফরুল উদ্দিন শাহীন।

সভা শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ মানবাধিকার রক্ষা, অসহায় মানুষের আইনি সহায়তা প্রদান এবং সমাজের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে