যুক্তরাজ্যে যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ছাতকের কাওছার
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ AM

হাল অ্যান্ড ইস্ট রাইডিং যুবদল

যুক্তরাজ্যে যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ছাতকের কাওছার

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৬/২০২৬ ১০:০৩:২৫ PM

যুক্তরাজ্যে যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক  হলেন ছাতকের কাওছার

ছবি:সংগৃহীত


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার আওতাধীন হাল অ্যান্ড ইস্ট রাইডিং যুবদলের ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ছাতকের সন্তান এএলএম কাওছার।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে গোলাম রাব্বি, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সুহেল সিরাজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এএলএম কাওছার এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রুমান সাদিক দায়িত্ব পেয়েছেন।

জানা গেছে, যুক্তরাজ্য যুবদলের আওতাধীন রসডেল, লিডস, হাল অ্যান্ড ইস্ট রাইডিং ও বার্নলি যুবদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

এএলএম কাওছার দীর্ঘদিন সিলেট মহানগর ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ছাত্রদলের একজন সক্রিয় কর্মী হিসেবে তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে ভূমিকা পালন করেছেন।

তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের রাউলি গ্রামে।

হাল অ্যান্ড ইস্ট রাইডিং যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এএলএম কাওছারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও রাজনৈতিক নেতাকর্মীরা।

প্রতিক্রিয়ায় এএলএম কাওছার বলেন, “আমাকে এ দায়িত্ব দেওয়ায় যুক্তরাজ্য যুবদলের সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করব।”

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক