জগন্নাথপুরে শেখপাড়া জামে মসজিদের উদ্বোধন
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ AM

ধর্মীয় প্রতিষ্ঠান সমাজে শান্তি ও ঐক্যের বার্তা ছড়ায়: ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী

জগন্নাথপুরে শেখপাড়া জামে মসজিদের উদ্বোধন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৬/২০২৬ ১১:০০:৪৬ PM

জগন্নাথপুরে শেখপাড়া জামে মসজিদের উদ্বোধন

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর শেখপাড়া জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত দৃষ্টিনন্দন এ মসজিদের উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মসজিদের উদ্বোধন করেন আল্লামা ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মসজিদ নির্মাণের অন্যতম ভূমিদাতা ও রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম। তিনি মসজিদ নির্মাণের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরে নির্মাণকাজে সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জগন্নাথপুর ইসলামিক একাডেমির পরিচালক মাওলানা নিজাম উদ্দিন জালালীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা নিজাম উদ্দিন জালালী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি হাজী সুন্দর আলী, হাজী ইন্তাজ আলী, হুসিয়ার আলী, আলাউদ্দিন, নুরুল ইসলাম, ইফতেখার হোসেন, হাজী মুক্তার মিয়া, হাজী লতিফুর রহমান, হাজী আছির উদ্দিন, হাজী দবির উদ্দিন, কলেজের সাবেক অধ্যক্ষ শেখ লুৎফুর রহমান, শেখ বদরুল মিয়া, শেখ মুছা মিয়া, মাস্টার সাইদুর রহমান, ডা. মিজানুর রহমান, হাজী আব্দুল খালিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক মুসল্লি।

জানা গেছে, গন্ধর্বপুর শেখপাড়া গ্রামের শেখ আছির উদ্দীনের ছেলে শেখ লুৎফুর রহমান, শেখ খরচু মিয়া, শেখ বদরুল মিয়া, শেখ ছদরুল ইসলাম, শেখ মুছা ও শেখ হাসান তাদের প্রায় কোটি টাকা মূল্যের পৈত্রিক সম্পত্তি মসজিদ নির্মাণের জন্য দান করেন।

পরবর্তীতে এলাকার দানশীল, সমাজসেবক ও ধর্মপ্রাণ মুসলমানদের আর্থিক সহযোগিতায় প্রায় ৫৩ লাখ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক