জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ AM

পল্লী বিদ্যুৎ ও ইউএনওর কাছে স্মারকলিপি

জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৬/২০২৬ ১০:৪৪:০৯ PM

জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ সমস্যার সমাধানের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন পাইলগাঁও ইউনিয়নের বাসিন্দারা।

সোমবার (২৯ জুন) দুপুরে পাইলগাঁও ইউনিয়নবাসীর পক্ষ থেকে জগন্নাথপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ে তিন দফা দাবি সম্বলিত স্মারকলিপি পল্লী বিদ্যুতের এজিএম ঋষিকেশ বিশ্বাসের কাছে দেওয়া হয়। পরে একই দাবিতে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিনের কাছেও স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন পাইলগাঁও ইউনিয়নের বিশিষ্ট মুরুব্বি রসিক মিয়া, মুহিম খান, শফিকুর রহমান তুহুর, মিজানুর রহমান আক্কাছ, সমাজসেবক মাওলানা মাইদুল ইসলাম, তোফায়েল আহমদ, মিজান হোসেন, মাসুম আহমদ, সানাউর রহমান সোহেল, ফাহিম আহমদ, ছামি আহমদসহ অর্ধশতাধিক ভুক্তভোগী এলাকাবাসী।

স্মারকলিপিতে উল্লেখ করা দাবিগুলোর মধ্যে রয়েছে-ঘন ঘন লোডশেডিং বন্ধ করা, বিদ্যুৎ বিলের অনিয়ম দূর করা এবং পাইলগাঁও ইউনিয়নে পল্লী বিদ্যুতের একটি অভিযোগ কেন্দ্র (সাব-সেন্টার) স্থাপন করা।

ভুক্তভোগী গ্রাহক মাওলানা মাইদুল ইসলাম বলেন, ‘দিন-রাত ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। অতিরিক্ত বিদ্যুৎ বিভ্রাটের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ইলেকট্রনিক সামগ্রী নষ্ট হচ্ছে, শিক্ষার্থীদের পড়াশোনায় সমস্যা হচ্ছে। গরমের মধ্যে লোডশেডিংয়ে মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।’

জগন্নাথপুর পল্লী বিদ্যুতের এজিএম ঋষিকেশ বিশ্বাস বলেন, ‘লোডশেডিংয়ের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। জগন্নাথপুর এলাকায় বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নে নতুন একটি সাবস্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক