ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে ছাতক উপজেলা উলামা ঐক্য পরিষদের মানববন্ধন।
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০৯ AM

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে ছাতক উপজেলা উলামা ঐক্য পরিষদের মানববন্ধন।

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ০১/০৭/২০২৬ ০৬:৪১:৫২ PM

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে ছাতক উপজেলা  উলামা ঐক্য পরিষদের মানববন্ধন।

নিজস্ব


ছাতকের জাউয়া বাজারে বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাতক উপজেলা উলামা ঐক্য পরিষদ।

বুধবার (১ জুলাই) দুপুর ১২টায় অনুষ্ঠিত কর্মসূচিতে ভারতের মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা বন্ধ, সীমান্তে হত্যা ও বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড বন্ধসহ একাধিক দাবি তুলে ধরা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মাওলানা মুফতি আব্দুস সোবহান। 
অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা  সাইদ আহমেদ এবং পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা কাওছার আহমদ।

এতে বক্তব্য দেন মাওলানা ফজলুর রহমান, মাওলানা আখতার হোসাইন, মাওলানা আব্দুল কাদির, মাওলানা জামিলুর রহমান, মাওলানা আলী আহমদ ও মাওলানা আরিফুল হক ইদ্রিস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা মোস্তাফা কামাল চৌধুরী, মাওলানা এখলাছুর রহমান, মাওলানা আবুল খায়ের, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা বোরহান উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা সুহাইল আহমদ, মাওলানা রিয়াজ উদ্দিন, মাওলানা ফজল উদ্দিন, মাওলানা আব্দুল করিম, মাওলানা সালেহ উদ্দিন, মাস্টার আব্দুল জলিল, মাওলানা মোফাজ্জল আলী, মাওলানা গৌছ উদ্দিন, মাওলানা মুফতি আসহাদ আহমদ, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা রশিদ আহমদ, হাফিজ ফরিদ আহমদ, মাওলানা আবুল হাসনাত, মাওলানা মনজুর রহমান, মাওলানা ছহুল আহমদ, হাফিজ শাহিন আহমদ, মাওলানা জাহির আলী ও মাওলানা মুহাম্মদ সানোয়ারসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।

বক্তারা বলেন, ভারতে মুসলিমদের ওপর নির্যাতন, হত্যা ও নিপীড়ন বন্ধ, মসজিদ-মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর বন্ধ এবং সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। 

পাশাপাশি তারা বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র ও উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধের দাবি জানান।

এ ছাড়া মানববন্ধন থেকে হিন্দুত্ববাদী সংগঠন হিসেবে উল্লেখ করে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। 

একই সঙ্গে ষড়যন্ত্রমূলক রাজনৈতিক মামলায় মাওলানা হাফিজ নাঈমের বিরুদ্ধে দেওয়া ফাঁসির রায় বাতিল এবং আলেম-উলামাদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা মামলাগুলো প্রত্যাহারের আহ্বান জানানো হয়।

মানববন্ধনে বিপুলসংখ্যক আলেম-উলামা, মুসল্লি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচির শেষে বক্তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে তাদের দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক