ছাতক উপজেলা জামায়াতের যুব বিভাগের নতুন কমিটি গঠন
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০৯ AM

ছাতক উপজেলা জামায়াতের যুব বিভাগের নতুন কমিটি গঠন

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৭/২০২৬ ০৩:৫৫:৫৯ PM

ছাতক উপজেলা জামায়াতের যুব বিভাগের নতুন কমিটি গঠন

সংগৃহীত


বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলা যুব বিভাগ শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে এটিএম আব্দুল তাহিদকে সভাপতি এবং ফারুক আহমদকে সেক্রেটারি নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি ইলিয়াস আলী ও আব্দুল হক, সহ-সেক্রেটারি হাফিজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, অফিস সম্পাদক ইমরান আল হাসান, সমাজকল্যাণ সম্পাদক ইসলাম উদ্দিন, ক্রীড়া সম্পাদক সুজন আহমদ, পাঠাগার সম্পাদক নিজাম উদ্দিন, তথ্যপ্রযুক্তি সম্পাদক সুজেল আহমেদ এবং প্রচার সম্পাদক আব্দুল ওয়াহিদ বাবলু।কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা আকবর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি হাফেজ জাকির হোসেন, সহকারী সেক্রেটারি আব্দুল আউয়াল এবং সৈয়দেরগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি সালাহ উদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে আন্তরিকতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। শেষে মহান আল্লাহর নিকট নবগঠিত কমিটির সদস্যদের দ্বীনের খেদমত কবুল এবং দায়িত্ব পালনে সহায়তা কামনা করে দোয়া করা হয়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক