জগন্নাথপুরে জাহানে আলম বাদশার মৃত্যুতে দোয়া মাহফিল
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০৯ AM

জগন্নাথপুরে জাহানে আলম বাদশার মৃত্যুতে দোয়া মাহফিল

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৭/২০২৬ ০৮:২২:১৯ PM

জগন্নাথপুরে জাহানে আলম বাদশার মৃত্যুতে দোয়া  মাহফিল

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, সমাজসেবক ও দেশপ্রেমিক জাহানে আলম বাদশার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) বাদ জোহর মরহুমের নিজ বাড়িতে আয়োজিত এ মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী এবং এলাকাবাসী অংশ নেন।

মাহফিলে পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়। এ সময় বক্তারা জাহানে আলম বাদশার সমাজসেবা, সালিশি নেতৃত্ব, ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনায় অবদান এবং দেশপ্রেমের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

মরহুম জাহানে আলম বাদশা ছিলেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনীর গণহত্যায় শহীদ তৈয়ব আলীর সন্তান। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছেন এবং একজন ন্যায়পরায়ণ সালিশ ব্যক্তিত্ব হিসেবে সর্বমহলে সম্মানিত ছিলেন।

মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়। মরহুমের পরিবারের পক্ষ থেকে মাহফিলে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং তাঁর রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক