‘আজকের মেধাবী শিশুরাই আগামী দিনের উন্নত, সমৃদ্ধ বাংলাদেশের কর্ণধার’
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৮ AM

জামালগঞ্জ দারুস সুন্নাহ মাদানিয়া মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ-পুরস্কার বিতরণ

‘আজকের মেধাবী শিশুরাই আগামী দিনের উন্নত, সমৃদ্ধ বাংলাদেশের কর্ণধার’

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৭/২০২৬ ১১:০৩:২৫ PM

‘আজকের মেধাবী শিশুরাই আগামী দিনের উন্নত, সমৃদ্ধ বাংলাদেশের কর্ণধার’

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার দারুস সুন্নাহ মাদানিয়া মাদ্রাসায় নূরানী তালীমুল কুরআন বোর্ড, সিলেট বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ (এ+) অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে মাদ্রাসার মিলনায়তনে মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত জমকালো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহা. আলতাফুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মাওলানা মাছরুফ আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, সুনামগঞ্জ জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির সভাপতি অজিত কুমার রায়, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার এবং বেহেলী মাদ্রাসার মুহতামিম মাওলানা নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শিল্পী রাণী মোদক কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, "শিক্ষার মূল উদ্দেশ্য শুধু ভালো ফল অর্জন নয়, বরং একজন আদর্শ, সৎ ও নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠা। ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে মাদ্রাসার শিক্ষার্থীরা সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।"

তিনি আরও বলেন, "আজকের মেধাবী শিশুরাই আগামী দিনের উন্নত, সমৃদ্ধ বাংলাদেশের কর্ণধার। দেশপ্রেম, মানবিকতা ও সেবার মনোভাব নিয়ে তোমরা ভবিষ্যতে দেশের কল্যাণে আত্মনিয়োগ করবে—এটাই প্রত্যাশা।" মাদ্রাসার এ সাফল্যে তিনি সন্তোষ প্রকাশ করে শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেন।

এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুধীজন উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত