ছাতক উপজেলা নতুন প্রেসক্লাবের কমিটি গঠন ঘোষনা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৯ AM

ছাতক উপজেলা নতুন প্রেসক্লাবের কমিটি গঠন ঘোষনা

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৭/২০২৬ ০৪:৪৯:২০ PM

ছাতক উপজেলা নতুন প্রেসক্লাবের কমিটি গঠন ঘোষনা

সংগৃহীত


সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।দুই বছর মেয়াদী নতুন কমিটিতে সভাপতি হিসেবে শাহ মোহাম্মদ আখতারুজ্জামান (দৈনিক সমকাল), সাধারন সম্পাদক হিসেবে মোশাররফ হোসেন (দৈনিক আমার দেশ,  দৈনিক জৈন্তাবার্তা) দায়িত্ব পেয়েছেন। গত বুধবার রাতে সংগঠনের কার্যালয়ে ওই কমিটির নাম ঘোষনা করেন পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোহনা টেলিভিশন এর উপজেলা প্রতিনিধি মো.মাহমুদ আলম। 

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি মো.নুর উদ্দিন (দৈনিক এদিন), সহ-সভাপতি মো.মোশাহিদ আলী (দৈনিক আমার সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান জুয়েল (দৈনিক যায়যায়দিন), সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির (দৈনিক বাংলাদেশ বুলেটিন), মো.ফজল উদ্দিন (দৈনিক ভোরের চেতনা) সহ-সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক লুৎফুর রহমান শাওন (দৈনিক সংগ্রাম), দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী (দৈনিক সুনাম কন্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক অজিত কুমার দাস (দৈনিক জনকন্ঠ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু বকর চৌধুরী (দৈনিক কালের কন্ঠ), সাহিত্য-সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আশফাকুর রহমান ছায়েম (দৈনিক মাতৃজগত) এবং ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে মাওলানা জুবায়ের আহমদ (দৈনিক জনতার জমিন) দায়িত্ব পেয়েছেন।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে জুনেদ আহমদ রুনু (দৈনিক প্রভাত বেলা), মো.তাজিদুল ইসলাম (এনটিভি ইউরোপ) ও জামরুল ইসলাম রেজা (দৈনিক আমার সকাল) দায়িত্ব পেয়েছেন। ছাতক উপজেলা প্রেসক্লাবের নতুন এই কমিটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করা এবং স্থানীয় সকল সাংবাদিকদের কল্যাণে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব পালনে সকল সাংবাদিক, প্রশাসন ও সকল শ্রেনী পেশার মানুষে সহযোগিতা কামনা করেছেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ