জগন্নাথপুরে প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া জারা হতে চান ব্যবসায়ী
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫১ AM

জগন্নাথপুরে প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া জারা হতে চান ব্যবসায়ী

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৭/২০২৬ ০৭:০৪:০৯ PM

জগন্নাথপুরে প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া জারা হতে চান ব্যবসায়ী

নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া শিক্ষার্থী তাসনিয়া আলী জারা হতে চান একজন সফল ব্যবসায়ী।
রোববার (১২ জুলাই)  প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ওই শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত হন। সে উপজেলার মীরপুর ইউনিয়েনর ছিরামিশি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
এছাড়াও তাসনিয়া আলী জারা বেসরকারি আরও ৪টি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মেধাবৃত্তি প্রাপ্ত হয়।
ছিরামিশি গ্রামের কানাডা প্রবাসী শিপন আলী ও ছিরামিশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা তাহমিনা সুলতানা দম্পতির দুই মেয়ের মধ্যে জারা বড় সন্তান। তার এ সাফল্যে পরিবার, শিক্ষক ও স্বজনরা বেশ খুশি।
সবার কাছে দোয়া চেয়ে ওই শিক্ষার্থী তাসনিয়া আলী জারা বলেন, “আমার সব সহপাঠিরা ডাক্তার-ইঞ্জিনিয়ার আর বড় বড় অফিসার হতে চায়। কিন্তু আমি নিজে কিছু করতে চাই! বড় হয়ে ব্যবসার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি যাতে আমার লক্ষে পৌঁছাতে পারি সেজন্য সবাই দোয়া করবেন।”

জারার মা তাহমিনা সুলতানা বলেন, সবাই বড় হয়ে ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে চায়। কিন্তু আমার মেয়ে একজন সফল নারী উদ্যোক্তা বা ব্যবসায়ী হতে চায়। আমরা তার এই ব্যতিক্রমী ইচ্ছাকে সাধুবাদ জানাই।

ছিরামিশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়মা বেগম বলেন, জারা ছোট বেলা থেকেই খুব মেধাবী। তার আরেক বোন আমাদের বিদ্যালয়ে ৩য় শ্রেণিতে পড়ে; সেও জারা মতোই মেধাবী। আমি তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করি।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ