ড্রেনেজ অব্যবস্থাপনায় তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট, ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫০ AM

ড্রেনেজ অব্যবস্থাপনায় তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট, ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৭/২০২৬ ০৩:০১:৫১ PM

ড্রেনেজ অব্যবস্থাপনায় তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট, ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী

ছবি নিজস্ব


অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারী বর্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের অভ্যন্তরীণ রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। কোথাও কোথাও রাস্তাঘাট পানির নিচে চলে গেছে, আবার অনেক জায়গায় পানি রাস্তা ছুই ছুই করছে। এতে অনেক সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার নিচু এলাকার ফসলি জমি, খাল-বিল ও নদী-নালা ইতোমধ্যে পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। টানা বৃষ্টির ফলে সৃষ্ট পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা না থাকায় এলাকার রাস্তাগুলো এখন অনেকটা জলমগ্ন।

স্থানীয়দের অভিযোগ, নিয়মিত বৃষ্টিপাতের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে ঠিক, কিন্তু এলাকার ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত নাজুক। অনেক এলাকায় অপরিকল্পিত ড্রেন থাকায় পানি সরতে পারছে না, আবার অনেক জনবহুল এলাকায় কোনো ড্রেনেজ ব্যবস্থাই নেই। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট পানিতে তলিয়ে যাচ্ছে।

জগন্নাথপুরের স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুম এলেই আমাদের ভোগান্তির শেষ থাকে না। গুরুত্বপূর্ণ অনেক রাস্তা পানিতে ডুবে যাওয়ায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী এবং সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। দ্রæত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং রাস্তাগুলো সংস্কার করা না হলে জনদুর্ভোগ আরও চরমে পৌঁছাবে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, অপরিকল্পিত নগরায়ণ এবং ড্রেনগুলোর নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবই জলাবদ্ধতার মূল কারণ। জনগণের এই দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগীরা।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ