গ্যাসের সিলিন্ডারে পানি, জগন্নাথপুরে ব্যবসায়ীকে জ*রিমানা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৬ AM

গ্যাসের সিলিন্ডারে পানি, জগন্নাথপুরে ব্যবসায়ীকে জ*রিমানা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৭/২০২৬ ০৯:০৪:২২ PM

গ্যাসের সিলিন্ডারে পানি, জগন্নাথপুরে ব্যবসায়ীকে জ*রিমানা

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এলপিজি গ্যাসের সিলিন্ডারে পানি মিশিয়ে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে অপর এক ব্যবসায়ীকে আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে রানীগঞ্জ বাজারে সুনামগঞ্জ জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা যায়, মেসার্স মাহাদি ট্রেডার্সে থাকা বিভিন্ন এলপিজি গ্যাসের সিলিন্ডার পরীক্ষা করে গ্যাসের সঙ্গে পানির উপস্থিতি পাওয়া যায়। এছাড়া ওজনে কারচুপিরও প্রমাণ মেলে। এ অভিযোগে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক জাহানুর মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

একই অভিযানে পণ্যে সঠিক লেবেল না থাকা, নকল পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে কলি স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সুনামগঞ্জ জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি চালানো হবে। তিনি ব্যবসায়ীদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ধরা পড়লে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ