হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১২ PM

হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৮/২০২৬ ০৬:১০:০৮ PM

হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু

সংগৃহিত


দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৭২ শিশু।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৪৪ শিশু। নিশ্চিত হামে মৃত্যু ৯৬ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪০ জনে।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১২১ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৬ হাজার ১৮০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭৫১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৬১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১১ হাজার ৬৭৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৭ হাজার ৩৯৭ জন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ