হাম-উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃ*ত্যু, নতুন আ ক্রা ন্ত ৬৭৭
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫২ PM

হাম-উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃ*ত্যু, নতুন আ ক্রা ন্ত ৬৭৭

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৮/২০২৬ ০৫:৪৬:২৩ PM

হাম-উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃ*ত্যু, নতুন আ ক্রা ন্ত ৬৭৭

সংগৃহীত


দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে দুইজন এবং হামের উপসর্গ নিয়ে দুই শিশু মারা গেছে। একই সময়ে ৬৭৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এই হিসাব গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে।স্বাস্থ্য অধিদপ্তর বলছে, মারা যাওয়া চার শিশুর সবাই ঢাকা বিভাগের। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৭৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯৮ শিশু। এতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৮৬৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৩৫ হাজার ৩৩২ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৭ হাজার ৪৪৪ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ১৩ হাজার ২০০ শিশু বাড়ি ফিরেছে। এ ছাড়া ১৫ মার্চ থেকে দেশে ১৭ হাজার ৪০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী